Saturday, June 27, 2026

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

Date:

Share post:

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, মিড ডে মিলে যাতে কোনও রকম গ্যাসের সংকট না দেখা যায় তার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করে শিক্ষামন্ত্রীর অভিযোগ, এই ব্যর্থতা কার্যত কেন্দ্র সরকারের। তাঁর কথায়, “এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর নীতি নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলেই স্কুলের মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পেও গ্যাসের অভাব দেখা যাচ্ছে সারা দেশে, যার সরাসরি প্রভাব পড়তে পারে শিশুদের পুষ্টির উপর।”

বুধবার এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মিড ডে মিল প্রকল্পে গ্যাস সরবরাহের ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সুরক্ষায় কার্যকর নীতি গ্রহণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তারই ফলস্বরূপ এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে। আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

তবে এই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে দাবি করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনিক স্তরে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল কর্মসূচিতে কোনওভাবেই গ্যাসের অভাব না দেখা দেয়।
শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—পড়ুয়াদের খাবার পরিবেশন যেন কোনওভাবেই ব্যাহত না হয়। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্রাত্য বসুর দাবি, এই পদক্ষেপ আরও একবার প্রমাণ করল যে সংকটের সময় সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পগুলিকে সচল রাখতে কেন্দ্রের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...