Saturday, June 27, 2026

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

Date:

Share post:

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, বিকেল সাড়ে তিনটের পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে রাজ্য ২৯১টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং-এ লড়ছে না তৃণমূল, লড়বে জিটিএ। এই বিষয়ে অনীত থাপার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো।

তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন-পুরনো সবাই স্থান পেয়েছেন। রয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে নবীন প্রজন্ম, সাংবাদিক, খেলোয়াড় ও সংস্কৃতি জগতের মানুষ। অভিষেক জানান, তৃণমূলের প্রার্থী তালিকায় ৫০ শতাংশ মহিলা। এসসি-এসটি প্রায় ৯৫জন তার মধ্যে ৭৮ জন এসসি। সংখ্যালঘু রয়েছেন ৪৭ জন। প্রার্থীদের মধ্যে ৩১ বছরের কম বয়সী ৪ জন, ৩১-৪০ বছর বয়সী ৩৮ জন, ৩১% ৪১-৫০ বছর বয়সী।

মমতা জানান, “কালিম্পং কার্শিয়াং দার্জিলিংয়ে অনিত থাপারা লড়বেন। সেখানে প্রার্থী দিচ্ছি না। বাকি ২৯১ সিটে আমরা প্রার্থী দিচ্ছি।” তৃণমূল সুপ্রিমো বলেন, “২২৬-এর বেশি ভোট পেয়ে জিতব”। তাঁর কথায়, “এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই। বাংলার স্বাভিমানের লড়াই। আমাদের হাত থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছেন। কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারবেন না সেটা হল ম্যান পাওয়ার। মনে রাখবেন সব অফিসার আমাদের অফিসার। ইলেকশন ঘোষণা হলেও সরকার কিন্তু আমাদেরই আছে।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...