Saturday, June 27, 2026

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

Date:

Share post:

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। প্রাথমিকভাবে ২১ মার্চ মিনি ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ ওইদিন রয়েছে ঈদ ৷ তাই প্রশাসনিক কারণে ম্যাচের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ যতদূর জানা গিয়েছে, তাতে শনিবারের পরিবর্তে আগামী ২৩ মার্চ, সোমবার ম্যাচটি আয়োজন করা হবে ৷ শীঘ্রই সরকারি ঘোষণা হবে।

দ্বাদশ আইএসএলের (ISL) পঞ্চম ম্যাচ উইকের শেষে এককভাবে শীর্ষে রয়েছে মোহনবাগান। পাঁচে রয়েছে ইস্টবেঙ্গল এবং মহামেডানের অবস্থান সবার শেষে। এদিকে অস্কারের উপরই ভরসা রাখছে লাল হলুদ। মঙ্গলবার থেকে মহমেডান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ। মহমেডান ম্যাচ পর্যন্ত অস্কারকে রাখতে চাইছে।

এদিকে, মোহনবাগান অনুশীলনে চোট পেলেন আলবার্তো রড্রিগেজ। তবে স্বস্তির খবর ও আছে , বল নিয়ে অনুশীলন শুরু করলেন রবসন। মোহনবাগানের রিজার্ভ দলের ফুটবলার টাইসন সিংকে চলতি মরশুমের জন্য সই করাল কেরালা ব্লাস্টার্স। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগে ব্যাঙ্গালোরের কাছে ০-১ গোলে হেরে ছিটকে গেল মোহনবাগান।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...