Tuesday, May 26, 2026

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্টের ‘ভুয়ো’ আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার দামে উন্নতি, সোনা রুপোর দামে পতন। কিন্তু বাজার খোলার প্রায় আধ ঘণ্টার মধ্যেই প্রায় ৫০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। সকাল সাড়ে দশটা পর্যন্ত সূচক অফ ঘোরাফেরা করতে থাকে ৭৩ হাজার ৩০০-র ঘরে। ডলারের নিরিখে টাকার দাম ৯৩.৫৮। লগ্নিকারীরা মনে করছেন দুপুরের পর থেকে হয়তো দালাল স্ট্রিটে রক্তক্ষরণ হতে পারে। অন্তত সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ায় আপাতত পাঁচদিন সে দেশের জ্বালানি পরিকাঠামো অর্থাৎ কোন তৈল ভান্ডারে মার্কিন হামলা হবে না। তাহলে কি যুদ্ধ শেষ হতে চলেছে, আশা জাগছে আমজনতার মনে। যার ফলে মঙ্গলবার সকাল থেকেই চনমনে সেনসেক্স বাজার। এক লাফে বেড়ে যায় নিফটিও। কিন্তু ইরান (Iran) ইতিমধ্যেই জানিয়েছে ট্রাম্পের আশ্বাস আসলে ‘ভুয়ো’। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। তাই প্রাথমিকভাবে সেনসেক্সের সূচক বাড়লেও স্থিতিশীলতা বজায় থাকবে কিনা তা নিয়ে সন্ধিহান বিশেষজ্ঞরা।

 

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...