Tuesday, May 26, 2026

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Date:

Share post:

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”- মঙ্গলবার পাথরপ্রতিমার (Patharpratima) প্রচার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, তৃণমূল BLA 2-দের নামের যে তালিকা নির্বাচন কমিশনের অফিসে জমা দিয়েছিল, সেই তালিকাই এখন দিল্লির বিজেপি নেতাদের হাতে। 

বিজেপির সঙ্গে কমিশনের আঁতাত, বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে নির্বাচন কমিশন (Election Commission)- এই অভিযোগ প্রথম থেকেই করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কমিশনের চিঠিতে বিজেপির পদ্মপ্রতীক থাকা নিয়ে আরও সুর চড়িয়েছেন মমতা-অভিষেক। এদিন পাথরপ্রতিমা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন অভিষেক। সেখানেই মঞ্চ থেকে বেনজির অভিযোগ করে অভিষেক বলেন, ”BLA 2-রা ফোনে বলছেন, দিল্লি থেকে বিজেপির ফোন আসছে। তৃণমূল নির্বাচন কমিশনকে যে লিস্ট দিয়েছে, তা চলে গিয়েছে বিজেপির হাতে। বিজেপির নেতারা দিল্লি থেকে ফোন করে বলছেন, আমাদের হয়ে কাজ করো, টাকা দেবে। আমি বলি, টাকা নিন। এই টাকা তো বাংলার প্রাপ্য আটকে রাখা টাকা। ওরা ১০ বললে দর কষাকষি করে ৫০ চাইবেন। পদ্ম থেকে টাকা নেবেন আর জোড়াফুলের হয়ে ভোট করবেন।” 

দুদফার প্রার্থী তালিকা প্রকাশের পরে প্রচারে বেরিয়েছেন শাসক-বিরোধী প্রার্থীরা। সেখানে বিজেপি প্রার্থীদের ভোটারদের দাড়ি কামানো থেকে রান্না সব করতে করতে দেখা যাচ্ছে। এই বিষয়টি তুলে খোঁচা দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”অমিত শাহ রায়দিঘিতে এসে হম্বিতম্বি করে গিয়েছিলেন। আমি যে প্রশ্নগুলো করলাম, উত্তর দিতে পারেনি। দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন, কেউ জল তুলে দিচ্ছেন, কেউ মাথা টিপে দিচ্ছেন। এদের এক মাস পরে দেখতে পাবেন না। এরা এলে ঘরদোর পরিষ্কার করাবেন। ভাইয়েরা বলবেন, হাত পা টিপে দাও। বাড়ির যত কাজ এদের দিয়ে করিয়ে নিন। চুল কাটা, দাড়ি কামানো, ঘরদোর পরিষ্কার- এখন অনেক কিছু করবে। ৪ তারিখের পরে আর টিকি খুঁজে পাবেন না।”

এদিন ফের SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, ”আমরা যত দিন আছি, কারও ভোটাধিকার যাবে না। কারও ভোটাধিকার অনৈতিক ভাবে কেড়ে নিলে তার জন্য ট্রাইব্যুনাল অ্যাপিলেট হয়েছে, সেখানে আবেদন করবেন। আমরা দলের কর্মীরা দলীয় ভাবে সহযোগিতা করব। আমরা আছি। কেউ ভয় পাবেন না।”

Related articles

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...