Tuesday, May 26, 2026

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

Date:

Share post:

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর থেকেই প্রশ্ন উঠেছিল, নতুন মালিকানায় কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের নাম বদলানো হবে কি না। আপাতত সেই জল্পনায় ইতি পড়ল।

আরসিবি সমর্থকদের স্বস্তি দিয়েছেন অনন্যা (Ananya Birla )। আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার কন্যা অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “১৬,৭০৬ কোটি টাকায় আরসিবি বিক্রি হয়ে গিয়েছে। আদিত্য বিড়লা গোষ্ঠী, ডেভিড ব্লিটজ়ার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। তবে সমর্থকদের জন্য ভাল খবর যে, আদিত্য বিড়লা গোষ্ঠী জানাচ্ছে, দলের নাম রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে।”

আইপিএলে বরাবরই তারকা খচিত দল আরসিবি। ২০২৫ সালে একবারই মাত্র চ্যাম্পিয়ন হতে পেরেছে আরসিবি। কিন্তু এই দলের মূল্যও হয়েছে আকাশছোয়া। ৪৪৬ কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন শিল্পপতি বিজয় মালিয়া। এবার আরসিবির একশো শতাংশ শেয়ার কিনল আদিত্য বিড়লা গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।

এই প্রসঙ্গে বিজয় মালিয়া বলেন, “আমি হৃদয় থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন মালিকদের অভিনন্দন জানাই। আমি তাদের শুভেচ্ছা জানাই এবং এই সবচেয়ে মূল্যবান আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য শুভকামনা করি। ২০০৮ সালে যখন আমি ৪৫০ কোটি টাকায় এই ফ্র্যাঞ্চাইজি কিনেছিলাম, তখন বেশিরভাগ মানুষ আমার ওপর হেসেছিল। আমার এই বেশ প্রচারিত পাগলামির পিছনে মূল উদ্দেশ্য ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্র্যান্ড তৈরি করা, এবং এজন্যই আমি ফ্র্যাঞ্চাইজির নাম রেখেছিলাম আরসিবি”।

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...