Sunday, May 31, 2026

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

Date:

Share post:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP) কর্মী- অভিযোগ তৃণমূলের। আর এই নিয়ে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিস চত্বর। অভিযোগ, ব্যাগ ভর্তি ফর্ম 6 মিয়ে জমা দিতে অফিসে এসেছেন এক বিজেপি সমর্থক। সিইও অফিসের সামনে তীব্র বিক্ষোভ দেখান বিএলও-দের (BLO) একাংশ। চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের নেতৃত্বে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপির কর্মী-সমর্থকরা। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি বেধে যায়। সিইও অফিসের সামনের রাস্তা স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবারই অবৈধভাবে ফর্ম 6 জমা দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, বেলায় স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হয়েঅভিযোগ জানান, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন! সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে, এক যুবক এক বান্ডিল কাগজ বগলদাবা করে সিইও অফিসে ঢুকে লিফ্টে উপরে ওঠেন। তবে সেগুলি কী কাগজ তা স্পষ্ট জানা যায়নি। আরও পড়ুন: বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

তবে সেগুলি ফর্ম সিক্স বলে দাবি করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিএলও-রা। সেই সময়ে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে সন্তোষ পাঠক অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন। সিইও অফিসের সামনে তাঁরাও পাল্টা বিক্ষোভ শুরু করেন। দুপক্ষের স্লোগানের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামল দেওয়ার চেষ্টা করে পুলিশ। সিইও অফিসের সামনে দু’পক্ষই বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...