Thursday, June 11, 2026

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

Date:

Share post:

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে – রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল ১৬ বছরের স্কুল ছাত্রীকে (Gang Rape in UP again) । ৭ জন মিলে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি ডবল ইঞ্জিন সরকারের পুলিশ (Uttarpradesh Police)।

মোদি-যোগীর ‘বেটি বাঁচাও’ স্লোগান যে আসলে বিজ্ঞাপনেই সীমাবদ্ধ তা ফের প্রমাণ করে দিল উত্তরপ্রদেশ। ডবল ইঞ্জিন রাজ্যে নারী সুরক্ষা যেন প্রহসন। গত ২ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে নাবালিকাকে ভোজিপুরা এলাকার একটি ক্যাফেতে ঢুকিয়ে সেখানকার মালিক ও তার ছয় সঙ্গী মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে ছবি ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। গুরুতর অবস্থায় বাড়িতে ফিরে পরিবারকে জানান নির্যাতিতা। এর দু’দিন পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। প্রাথমিক অনুমান অভিযুক্ত সৈফি ওরফে সমীর আহমেদ (রেস্তোরাঁর মালিক) ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। মেয়েটি তা অস্বীকার করায় তাঁকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্তের নাম আসাদ হায়দার। তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি।ন্যক্কারজনক ঘটনা আবারও যোগীরাজ্যের তথাকথিত ‘সুশাসনের’ কঙ্কালসার রূপটি প্রকাশ্যে এনেছে। দিনের বেলাতেও যে উত্তরপ্রদেশে মহিলারা নিরাপদ নয় তা ফের স্পষ্ট। এই ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। লেখা হয়েছে, ‘অপরাধীদের আস্ফালন আর প্রশাসনের ব্যর্থতায় উত্তরপ্রদেশে শিশু থেকে বৃদ্ধা আজ সবথেকে বেশি অসুরক্ষিত। অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত! লজ্জা!’

 

Related articles

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...