Saturday, April 18, 2026

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

Date:

Share post:

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা আছেন, ফলে ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। কিন্ত বৈভব শো-তে কি বাদ সাধতে পারে কালবৈশাখী?

রবিবার দুপুরে ম্যাচ। সাধারণত সন্ধ্যার পর কালবৈশাখী হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেনে ম্যাচের সময় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তবে সামান্য হলেও, ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে। যা খেলায় প্রভাব ফেলতে পারে।

নাইটদের দলে বদল হতে পারে। শেষ ম্যাচে ওপেনিংয়ে ফিন অ্যালেনের পরিবর্তে খেলেছেন টিম সাইফার্ট। সুযোগ পেয়ে গুজরাত টাইটানসের বিপক্ষে তিনি একটি ক্যামিও ইনিংস খেলেন। তবে ওপেনিং জুটিকে আরও শক্তিশালী করতে ফিন অ্যালেনকেও ফের খেলাতে পারে কেকেআর। কিউয়ি ওপেনিং জুটি খেলাতে রভম্যান পাওয়েলকে বসাতে পারে কেকেআর।

লোয়ার মিডিল অর্ডারে একটি বড় পরিবর্তন করতে পারে কেকেআর(KKR)। রিঙ্কু সিং এই মরশুমে একেবারেই নিজের চেনা ছন্দে নেই। ৫ ম্যাচে করেছেন ৭৯ রান। তাঁর পরিবর্তে অনুশীলনে ভালো করা তরুণ সার্থক রঞ্জনকে খেলানো হতে পারে। পাথিরানা শনিবার রাতে আসছেন ফলে তাঁকে ঝুকি নিয়ে তাঁকে খেলালে একজন বিদেশিকে বসানো হতে পারে।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...