Tuesday, April 21, 2026

পরিকল্পিত অসম্মান! নেত্রীকে শাহর অবমাননাকর সম্বোধনে সরব তৃণমূল

Date:

Share post:

বাঙালি, তথা মহিলাদের অসম্মানে নতুন মাত্রা যোগ করল বিজেপি। ২০২১ সালের ট্র্যাডিশন ফিরিয়ে এনে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর। বাংলার নির্বাচন চলাকালীন সংসদে (Parliament) যে মহিলা সংরক্ষণ বিল পাস নিয়ে বিজেপি তাদের নারী প্রতি মনোভাব তুলে ধরার চেষ্টা করছে, সেই বিজেপির নেতাদের মহিলাদের প্রতি চিন্তাভাবনা ঠিক কেমন, তা যেন তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সমালোচনায় সরব হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সাগরিকা ঘোষ থেকে তৃণমূলের মহিলা নেত্রীবৃন্দ।

২৩ এপ্রিল প্রথম দফা নির্বাচনের আগে বাংলায় ম্যারাথন ভোট প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তেমনই একটি প্রচারের মঞ্চ থেকে কার্যত হুমকির সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘এই দিদি’ বলে সম্বোধন করেন শাহ। এই ঘটনা মনে পরিয়ে দেয় ২০২১ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ‘দিদি ও দিদি’ বলে অসম্মান করেছিলেন। এবং যার ফল ভোট বাক্সে বাংলার মহিলারা দিয়েছিলেন।

বিজেপির সেই ট্র্যাডিশন স্মরণ করিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) দাবি, আবার আমাদের মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) ‘এই দিদি’ বলে সম্বোধন করেছেন। এটা কিন্তু কোনও মুখ ফসকে বলার কথা নয়। প্রধানমন্ত্রী পথ দেখিয়েছেন। এটা মহিলাদের সম্মান করা? পরিকল্পিতভাবে বারবার বারাবার বলে যায়।মানুষ বুঝে গিয়েছে মহিলাদের কীভাবে আপনারা সম্মান করেন। এই বাংলা, বাংলার মহিলারা এর উপযুক্ত জবাব দেবেন। প্রধানমন্ত্রী রাস্তা দেখা দেখাবেন আর আপনি সেই পথে হাঁটবেন? এই সংস্কৃতি? ঘৃণ্য অপরাধ করছেন। বারবার করছেন।

আরও পড়ুন : একবালপুরে ভোটপ্রচারে উত্তেজনা! অভিযুক্ত বিজেপি প্রার্থীর নামে জোড়া FIR, গ্রেফতার ৯

একইভাবে সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) কটাক্ষ করেন, আবার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিদি ও দিদি’ অসম্মানের পর এবার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মানজনক সম্বোধন করলেন। এটাই বিজেপির আসল চরিত্র। সংসদে তারা নারী শক্তির কথা বলে, বাস্তবে তারা একজন বরিষ্ঠ তথা একটি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীকে অসম্মান করে।

Related articles

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...