Friday, April 24, 2026

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা কর্মীরা। এবার নরেন্দ্র মোদির নিশানায় বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেভাবে দিল্লি বিশ্ববিদ্যালয় (DU) থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) কণ্ঠরোধের প্রক্রিয়া চালাচ্ছে বিজেপির প্রশাসন, তা বাংলায় যাদবপুর চালাতে না পারার ক্ষোভ স্পষ্ট করলেন এদিন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা রাজ্যের শিক্ষার উৎকর্ষকেন্দ্র যাদবপুরের শিক্ষার্থী, গবেষকদের জন্য সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াদের যে প্রতিবাদের ভাষা আজও সরব, তা বাংলায় গণতন্ত্র ভেঙে পড়ার ছবি নয়, বরং সেটাই প্রমাণ করে এখানে গণতন্ত্র আছে।

প্রধানমন্ত্রী যাদবপুরে নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী চরিত্রের সমালোচনা করেন। এই পরিবেশকে অরাজকতা বলে উল্লেখ করে দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম গোটা বিশ্বে সম্মানের সঙ্গে উচ্চারিত হত। এই ক্যাম্পাসের ভিত রাষ্ট্রবাদের উপর রচিত ছিল। কিন্তু এখন এখানকার অবস্থা দেখুন। ক্যাম্পাসের (campus) ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে দেশবিরোধী কথা লেখা হচ্ছে। আর ছাত্ররা নিজেদের পড়াশোনা ছেড়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। আমরা এখানে অরাজকতা নয়, পড়াশোনার পরিবেশ চাই।

যাদবপুরের পড়ুয়াদের প্রতিবাদের সমালোচনা করে মোদি প্রশ্ন তোলেন, যে সরকার নিজেদের রাজ্যের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে পারে না। তাঁরা বাংলার ভবিষ্যৎ কীভাবে বাঁচাবে? বাংলার যুবসম্প্রদায়ের ভবিষ্যৎ কীভাবে বাঁচাবে?

মোদির এই প্রশ্নে পাল্টা প্রশ্ন তোলেন বাংলরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এভাবেই কী আপনি প্রসিদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বর্ণনা করেন? এটাই কি আপনার সৌজন্য আর ভদ্রতা? বছরের পর বছর ধরে আপনার সরকারের এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে (NIRF Ranking) প্রথম সারিতে জায়গা পাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), আর আপনি সেই উৎকর্ষকেন্দ্রকে অসম্মান করছেন? আপনি আরও কত নিচে নামবেন?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের মেধার জোরে নিজেদের জায়গা করে নেয় এবং মেধা ও তাঁদের প্রশ্ন করার ক্ষমতার জোরে ডিগ্রি নিয়ে বেরিয়ে আসে। এটা নৈরাজ্য নয়। এটাই শিক্ষা ও এটাই শ্রেষ্ঠত্ব।

যে অরাজকতার প্রশ্ন নরেন্দ্র মোদি তুলেছিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, পড়ুয়ারা নিজেদের বক্তব্য রাখছে, সেটা অরাজকতা (anarchy) নয়। অরাজকতা হয় বিচার না দিয়ে ক্ষমতার জোরে বুলডোজার (bulldozer) চালানো। অরাজকতা হয়, যখন কৃষকদের মৃত্যু হয় ও তাঁদের কণ্ঠরোধ করা হয়। অরাজকতা হল যখন ধর্ষণ ও অন্যান্য জঘন্য অপরাধে অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবের জোরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। অরাজকতা হল দরিদ্রকে তাঁর প্রাপ্য থেকে বঞ্চিত করা। অরাজকতা হল ভোটের জন্য একটি জাতিকে ধর্মীয়ভাবে ভাগ করে দেওয়া। অরাজকতা হল সংবাদমাধ্যমকে (press) এড়িয়ে যাওয়া, জবাবদিহি না করা, প্রশ্ন না নেওয়া। অরাজকতা সেটাই যখন মনিপুর জ্বলছে আর আপনি নির্বাচনের প্রচারে ব্যস্ত রয়েছেন।

বাংলার গণতন্ত্র সম্পর্কে নিজের উত্তরের মধ্যে দিয়ে ধারণা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জবাব দেন, ছাত্ররা প্রতিবাদ করছে মানেই গণতন্ত্রের পতন হয়েছে এমনটা নয় – এটাই প্রমাণ করে গণতন্ত্র সচল রয়েছে।

যেভাবে নরেন্দ্র মোদি আরও একধাপ নেমে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলুসিত করতে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, দয়া করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বদনাম করবেন না, যা শ্রী অরবিন্দ সহ আমাদের প্রথমদিকের জাতীয়তাবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। দয়া করে বাংলাকে বদনাম করবেন না।

আরও পড়ুন : মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

শুক্রবার নির্বাচনী প্রচার থেকেও নরেন্দ্র মোদির যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর বক্তব্যে সরব হন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একজন প্রধানমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্রসমাজ, যুবসমাজের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। আমাদের যুবক-যুবতীরা আমাদের গর্ব। আমাদের ভাই-বোনেরা আমাদের গর্ব।

সেই সঙ্গে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বলছে ওখানে নাকি অরাজকতা চলছে। তুমি এক পয়সাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছ?  তুমি কি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয় ১ নম্বর ব়্যাঙ্কে আছে?

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...