Friday, June 26, 2026

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাইক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ, রাতে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কোনও একটি রাস্তায় ৪/৫ টা বাইকে করে বেশ কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান (Slogan) দিয়েছেন এবং চার তারিখ ‘ভয়ংকর খেলা হবে’ এই কথা বলেছেন। এই অভিযোগ পেয়েই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) রবিবার সকালে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, কমিশন বিজেপির (BJP) দলদাসে পরিণত হয়েছে। সুতরাং এই ভিডিওর সত্যতা নিয়েই সন্দেহ রয়েছে।

যে ভিডিও সামনে এসছে তাদের দেখা যাচ্ছে, প্রায় চার-পাঁচটা বাইকে (Bike) বসে রয়েছেন বেশ কয়েকজন যুবক। প্রতি বাইকে তিনজন, নয়ত দুজন। কারও মাথায় হেলমেট নেই। পাড়ার গলি দিয়ে যাওয়ার সময় বলছেন, “‘ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন’”। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’।) আর সেই ভিডিও তাদেরকে হাতে এসেছে বলে দাবি করেছে কমিশন।

২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণে রয়েছে ডায়মন্ড-হারবারও। সেই ভোটের আগেই পাড়ায় বাইক বাহিনীর দাপট বলে অভিযোগ কমিশনের। রবিবারের মধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বলে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।

বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “এটা তো একটা। এর আগে কয়েকশো ঘটনা ঘটত। এখন কমেছে। এবার অনেকে ভোট দেবেন।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপির দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ মানে আদতে সেটা বিজেপির অভিযোগ। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এআই দিয়ে এসব ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে কি না সেটাও দেখতে প্রয়োজন রয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউকে হুমকি দিয়ে ভোট করানোর প্রয়োজন হয় না।” তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এতদিন সমস্ত মানুষকে হুমকি দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি। কখনও নাম কেটে দেব। কখনও তাড়িয়ে দেব। এই সব বলেছে। হুমকি কে দেয়? সাধারণ মানুষকে হুমকি দিলে ভোটের উৎসাহ কোথায় পাবে।”

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...