Friday, June 26, 2026

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

Date:

Share post:

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায় (Dwarka Incident)। বকেয়া মেটানোর (Loan Dispute Assault Case) কথা বলতেই তাঁর ওপর গ্রাইন্ডার মেশিন নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। নৃশংস এই হামলায় আক্রান্ত যুবকের একটি হাত শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম লোকেশ গুপ্তা। মূল অভিযুক্ত অজয় পাল তাঁর মেয়ের বিয়ের জন্য লোকেশের থেকে প্রায় ২.৫ লক্ষ টাকার সরঞ্জাম ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে ২ লক্ষ টাকা দীর্ঘ দিন ধরে বকেয়া ছিল। শনিবার সেই পাওনা টাকা চাইতেই অজয়ের কাছে গিয়েছিলেন লোকেশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টাকা চাওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে অজয় পাল ও তার সঙ্গীরা লোকেশের ওপর চড়াও হয়। কোনো সাধারণ অস্ত্র নয়, বরং কাঠ বা লোহা কাটার ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন দিয়ে লোকেশের হাতে কোপ বসানো হয়। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আরও পড়ুন: নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

খবর পেয়ে ডাবরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকেশকে উদ্ধার করে প্রথমে রাশি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে দিল্লির AIIMS-এ পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় দিল্লির ডাবরি থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত অজয় পালকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, হামলায় জড়িত থাকার সন্দেহে দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...