Sunday, April 26, 2026

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামাজিক মাধ্যম (Social Media X) এক্স-এ পোস্ট করে তিনি ভারতের এই কালজয়ী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রঘু রাই তাঁর ক্যামেরার লেন্সের মাধ্যমে ভারতের প্রকৃত অর্থকে ক্যামেরা বন্দি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর লেন্সের মাধ্যমে ভারতের অন্তরাত্মাকে তুলে ধরেছেন। তাঁর তোলা প্রতিটি ফ্রেম এক একটি অমর সৃষ্টি এবং এক অতুলনীয় উত্তরাধিকার।” মুখ্যমন্ত্রী স্মরণ করান, কলকাতার সঙ্গে রঘু রাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এই শহরকে নিয়ে তাঁর একটি বিশেষ বইও রয়েছে। পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...