Monday, April 27, 2026

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায় ঝোড়ো হাওয়া বইছে। বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে।

বিকেলের পর কলকাতাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

  • • সোমবার – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস।বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।
  • • মঙ্গলবার – নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় বিকেলের পর ৬০- ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতাতেও।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
  • • বুধবার – কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
  • • বৃহস্পতিবার -নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...