Wednesday, June 24, 2026

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে একটি ছবি দিয়েছেন গিল। সেখানে দেখা যাচ্ছে, বিমানের আসনে বসে রয়েছেন তিনি। শুভমনের(Shubman Gill) হাতে একটি হলুদ হুইস্‌ল বা বাঁশি। এই বাঁশি সিএসকে সমর্থকদের প্রতীক। চেন্নাইয়ের মাঠে খেলা থাকলে গ্যালারি জুড়ে এই বাঁশি বাজান চেন্নাইয়ের সমর্থকেরা। গোটা মাঠ হলুদ হয়ে থাকে।

ছবিটির ক্যাপশনে লেখেন, ‘নন্দ্রি চেন্নাই’ (ধন্যবাদ, চেন্নাই)। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।সিএসকের খেলা থাকলে গোটা গ্যালারিতে হলুদ জার্সি পরে এই বাঁশি বাজিয়ে দলকে উদ্বুদ্ধ করেন সিএসকে সমর্থকরা। সিএসকের অ্যান্থম উইসেল পডু-র চিহ্নই হচ্ছে। হলুদ রঙের বাঁশি সিএসকে সমর্থদের প্রতীক হয়ে উঠেছে। হলুদ রঙের বাঁশি নিয়েই ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত হন। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁশি তাঁদের উচ্ছ্বাস, তাঁদের দলেরও অঙ্গ হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় সিএসকে সমর্থকরা মনে করছেন ম্যাচ জেতার পর তাঁর এই বাঁশি হাতে ছবি দিয়ে তাঁদের প্রিয় দলকে অপমান করছেন। আবার নেটিজেনদের একাংশ এই পোস্টটিকে নিছকই মজার ছলে বুদ্ধি করে করা একটি দারুণ খোঁচা হিসাবেই মনে করছেন। সব মিলিয়ে বাঁশি বিতর্কে গিল।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...