Saturday, June 27, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

Date:

Share post:

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের পর মঙ্গলবার ভোরে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। আজ জেলায় জেলায় হার্ডকপি পৌঁছে দেওয়া হবে। কিন্তু বাংলার নির্বাচনের দ্বিতীয় দফায় ট্রাইবুনালে মোট কতজনের নিষ্পত্তি হল বা কতজন বুধবার ভোট দিতে পারবেন তা এখনও অস্পষ্ট।

বুধের সকাল সাতটা থেকে রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনের মেগা নির্বাচন (West Bengal Election 2026 Phase 2) শুরু হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইবুনালের নিষ্পত্তি করে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সেইমতো বুধ ভিত্তিক তালিকা প্রকাশ আপলোড করা হয়েছে। তবে মোট কতজনের নাম নিষ্পত্তি হয়েছে সেই পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা রয়েছে কমিশনের অন্দরেই। নিয়ম অনুযায়ী, যাঁদের নাম মূল তালিকায় ছিল না কিন্তু আইনি প্রক্রিয়ায় বৈধতা পেয়েছেন, এই তালিকায় তাদের স্থান পাওয়ার কথা। ছয়জনের নাম ডিলিটেড বলে জানা গেছে। কেন এখনও এত ধোঁয়াশা রাখতে চাইছে কমিশন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...