Friday, May 1, 2026

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

Date:

Share post:

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে পুণর্নির্বাচন (repoll) ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI)। তবে পুণর্নির্বাচনের ঘোষণা করা হল মাত্র ১২ ঘণ্টা আগে। ডায়মন্ড হারবার (Diamon Harbour) ও মগরাহাট পশ্চিম (Magrahat West) কেন্দ্রের ১৫ বুথের জন্য এই ঘোষণা হল। পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্রে পুণর্নির্বাচন হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাতে পারল না কমিশন।

নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি পেরিয়ে বুথে নির্বাচনে বেনিয়মের অভিযোগ। কোথাও সিসিটিভির ফুটেজ দীর্ঘ সময় পর্যন্ত না থাকার অভিযোগ। কোথাও ওয়েব কাস্টিং বন্ধ থাকার অভিযোগ। জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) সুপারিশের ভিত্তিতে শুক্রবার পুণর্নির্বাচনের ঘোষণা করা হল। সেখানেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনীর কড়া ও প্রতি মুহূর্তের নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ভিডিওগ্রাফিতে বাধা পড়ে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে ওয়েব কাস্টিং বন্ধ থাকার অভিযোগ ৪৮ ঘণ্টা পরে কোথা থেকে এলো।

আরও পড়ুন : সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) থেকে সুপারিশ গ্রহণই শুরু হয় বৃহস্পতিবার। সুপারিশ ছিল মগরাহাট পশ্চিমের ১১ বুথ ও ডায়মন্ড হারবারের ৪ বুথে পুণর্নির্বাচনের (repoll)। সেই সুপারিশই বজায় রাখে নির্বাচন কমিশন। সেই মতো ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা করা হল শুক্রবার সন্ধ্যায়। তবে ফলতার ৩০ বুথের পুণর্নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারল না কমিশন।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...