Saturday, June 27, 2026

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

Date:

Share post:

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। আজ থেকে আবার অনুশীলনে নামার কথা ছিল,কিন্তু বেতন সমস্যা দলের ।  মহামেডান ফুটবলাররা পাননি কমপক্ষে ৫-৬ মাসের বেতন,আর সে কারণেই অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নিল তারা

বেতন বকেয়া থাকায় শেষ পর্যন্ত অনুশীলন বয়কট করলেন মহামেডানের ফুটবলাররা(Mohamedan Footballers)। শুক্রবার নির্ধারিত সময়ে মাঠে এসে একা দাঁড়িয়ে রইলেন কোচ মেহরাজউদ্দিন মাঠে এসে  ঘন্টা খানেক অপেক্ষা করলেন ফুটবলারদের,কিন্তু মহামেডান ফুটবলারদের অনুশীলন বয়কটের দরুন এলেন না কোন ফুটবলার.

মেহরাজউদ্দিন স্বীকার করেছেন ফুটবলার এবং তাঁর বেতন বকেয়া আছে দীর্ঘদিনের।  তাঁর কথায়,, “সকলেরই বেতন বকেয়া আছে। কারও তিনমাস, কারোর ক্ষেত্রে ৫ মাসের বেশি। আমারও বেতন বাকি রয়েছে, কত মাসের বেতন পাইনি আমার মনেও নেই।” কবে পুরো বেতন পাবেন মহামেডানের ফুটবলাররা, সেটা নিয়েও কিছু জানা নেই মেহরাজের।

 

কোচ মেহেরাজের আশা, আগামী ৪ তারিখের মধ্যে বকেয়া বেতনের কিছুটা অংশ হয়তো তুলে দেওয়া হবে সকলের হাতে। তারপর অনুশীলনে ফিরতে পারেন ফুটবলাররা।

চলতি আইএসএলে শুরুটা একে বারেই ভালো হয়নি কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের। এখন লিগের সবার নীচে। প্রথম থেকেই হারের মুখ দেখতে হচ্ছিল মহমেডানকে। আসলে অন্য  দল গুলির তুলনায় অনেক দুর্বল সাদা কালো ব্রিগেড।একে তো দলে কোনও বিদেশি নেই তারউপর কোনও ভালো ভারতীয় ফুটবলার নেই। ফুটবলার দিন এক ঝাঁক তরুন ফুটবলারদের নিয়ে দল গঠন করতে হয়েছে মহমেডান কর্তৃপক্ষকে। অন্য দলের তুলনায় অনেকটাই কম জোরি এবারে সাদাকালো ব্রিগেড। তার প্রভাব পড়ছে মাঠের পারফরম্যান্স। অবনমনের আতঙ্ক বাড়ছে শতাব্দী প্রাচীন ক্লাবের।

মহমেডানে যখন ফুটবলারদের অনুশীলন বয়কট তখন ইস্টবেঙ্গলে (East bengal) অস্কার ব্রুঁজোর ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন। একটি ইংরাজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে,  চলতি মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন স্প্যানিশ। ম্যানেজমেন্টের সঙ্গে কয়েকটি বিষয়ে দূরত্ব আগেই হয়েছে । পাশাপাশি ভারতীয় ফুটবলে এখন যে অনিশ্চয়তা চলছে সেটা অস্কার ভালোভাবে নিচ্ছেন না। এরসঙ্গে রয়েছে ক্লাবের পরিকল্পনার অভাব, দলের প্রধান প্লেয়ারদের ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি অভাব। তবে এই সবকিছুর মধ্যে শীর্ষে হয়েছে ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...