Sunday, May 24, 2026

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

Date:

Share post:

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট বলেই স্বীকৃত। ২০১৯ সালে মাওবাদী অধ্যুষিত এলাকায় ভারতীয় রেল ও রেলের সম্পত্তিকে রক্ষা করতে এই বাহিনী তৈরি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবার জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনকে সুরক্ষিত রাখবে CORAS। কিছুদিন আগেই এই কমান্ডো বাহিনীকে দেখা গেল জম্মু তাওয়াই স্টেশনে।

শ্রীনগর থেকে জম্মু বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)এখন ২০টি হয়েছে। রুট বাড়ার সাথে যাত্রীও বেড়েছে কয়েকগুণ। কিন্তু কাশ্মীরের মত সংবেদনশীল এই রুটে যাত্রী নিরাপত্তাতে বাড়তি নজর দিতেই নামানো হয়েছে ‘কোরাস’। কালো পোশাক, ট্যাকটিক্যাল ভেস্ট, হেলমেট ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এই বাহিনী জঙ্গিদমনে এক ধাপ এগিয়ে থাকছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকায় এই বাহিনী প্রথম মোতায়েন করা হয়। পরে উত্তর-পূর্বেও রেলের সম্পত্তি রক্ষায় এই বাহিনী নামানো হয়। এবার এই ফোর্স জম্মু-কাটরা-শ্রীনগর-বারামুল্লা রুটে নয়া বন্দে ভারতের পাহারায় থাকছে। প্রায় ৩২৭ কিলোমিটার লম্বা এই রুটে প্রতি ২ কিলোমিটার অন্তর এই বাহিনী মোতায়েন থাকবে। তাছাড়া এই বিশেষ বাহিনী ট্রেনের ভিতরে ও বাইরে থাকবে। লোকো পাইলটও এবার থেকে বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরবেন।

উল্লেখ্য, এই বাহিনীতে সদস্যের সংখ্যা ৭০০। বারামুল্লাতে স্ট্যান্ডবাই ১১৪ ও ১১৭ জনের বাহিনী। এই রুটে প্রায় ৩ হাজার সিসিটিভি ও ড্রোনের নজরদারি আছে। IED বিকল করতে, ল্যান্ডমাইন খুঁজতে, জঙ্গি দমনে এই বাহিনী সিদ্ধহস্ত। পহেলগাওঁ হামলার পর জঙ্গি হানা আটকাতেই এবার অপারেশনে CORAS।

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...