IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

Date:

Share post:

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য। শুধু জিতলেই হবে না একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এবার এক নজরে দেখে নিন নাইটদের প্লে-অফের সমীকরণ।

রবিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হারতে হবে রাজস্থানকে। বৈভবরা জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে রাহানেরা জিতলেও তাদের পয়েন্ট পাবে ১৫।

যদি কেকেআর আগে ব্যাট করে কমপক্ষে ২০০ রান তোলে, তাহলে ৭৭ রানে জিততে হবে। যদি রান তার চেয়ে কম হয়, তাহলে প্রয়োজনীয় রানের ব্যবধান হবে ৮০ বা তার বেশি। অন্যদিকে নাইটরা পরে ব্যাট করলে তাহলে মাত্র ১২.১ থেকে ১২.৪ ওভারের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে হবে। তাহলেই রান রেটে পাঞ্জাবকে পিছনে ফেলে দিতে পারে কেকেআর।

বরুণ চক্রবর্তীকে খেলানো নিয়ে বোর্ডের অভিযোগের জবাব দিলেন কেকেআর অভিষেক নায়ার। তাঁর কথায়, “১০০ শতাংশ ফিট না থাকলেও ক্রিকেটারেরা খেলতে নামে। আমার মতে, এত বড় লিগে বেশির ভাগ ক্রিকেটারই ১০০ শতাংশ ফিট থাকেন না। দেখবেন, প্রতি দলেই কয়েক জন ক্রিকেটার চোটে রয়েছেন। সেটা নিয়েই তাঁরা খেলেন।”

কয়েক দিন আগে সংবাদসংস্থা পিটিআইকে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘‘আইপিএলের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোই ক্রিকেটারদের চোট এবং ফিটনেসের খেয়াল রাখে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের ফিজিয়োরাও ক্রিকেটারদের উপর নজর রাখেন। কোন ক্রিকেটারের উপর কতটা চাপ পড়ছে, তা পর্যবেক্ষণ করেন। ক্রিকেটারদের কী করে ফিট রাখা যায়, তার পরিকল্পনাও করেন।’’

রবিবার ম্যাচের বিরতিতে বিশেষ লেজার শো হবে। সেখানে ইডেনের স্মরণীয় ঘটনা এবং ব্যক্তিত্বদের তুলে ধরা হবে।

spot_img

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...