Sunday, May 24, 2026

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

Date:

Share post:

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই ফুটবলার বলে সম্মোধন দক্ষিণী অভিনেতা রাম চরণের(Ram Charan )।

নিজের ছবির প্রচারে গিয়ে বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে সংক্ষেপে বলতে শুরু করেন রাম চরণ। সেখানেই ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ফুটবলার বলে সমালোচিত হলেন দক্ষিণী অভিনেতা।

সচিন তেন্ডুলকরের থেকে রোহিত সবাইকে নিয়েই বলেন রাম চরণ(Ram Charan )। সচিন প্রসঙ্গে তিনি বললেন, ‘দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা’। বিরাট কোহলি রাম চরণের চোখে ‘আগুন’, এমএস ধোনিকে অভিহিত করলেন ‘কাম অ্যান্ড কুল’ হিসেবে। রোহিত শর্মার কথা বলতে গিয়ে রাম চরণ বললেন, ‘সে সবারই প্রিয় মানুষ।’। বুমরাহের প্রসঙ্গ উঠতেই ভুল করে ফেলেন রাম চরণ। তিনি বলেন, ‘জসপ্রীত বুমরাজি, আমি আপনার সবচেয়ে বড় ফ্যান। আমি ফুটবল ভালোবাসি, আর আপনি ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভালোবাসি, স্যার।’

বড় ভুল হয়ে গিয়েছে বুঝতে পেরে জোরে বোলারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তেলগু চলচ্চিত্রের তারকা অভিনেতা। রাম চরণ বলেন, ‘‘উফ… মাঝেই মাঝেই আমি নাম ভুল যাই। মনে রাখতে পারি না। ভুলের জন্য জসপ্রীত বুমরাহের কাছে ক্ষমা চাইছি। উত্তেজনা এবং ভিড়ের মধ্যে একটা বাজে ভুল করে ফেলেছি। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আপনাকে সত্যিই শ্রদ্ধা করি। আমি আপনার বড় ভক্ত। আপনি যখন ব্যাটারদের চাপে রাখেন, তখন প্রত্যেক ভারতীয় গর্ববোধ করে।’’

এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ।মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে স্পষ্ট জানালেন,চোট নিয়েই খেলতে হচ্ছে বুমরাহকে। জয়বর্ধনে বলেন, “গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হালকা একটা চোট নিয়েই খেলেছে বুমরাহ। সহজ ছিল না ওর পক্ষে তার পর নেমেই আইপিএল খেলা। তাই ফিরে আসার আগে ওকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছিলাম।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...