বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

Date:

Share post:

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (gang rape) অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ (Police)। এই ঘটনাকে সামনে এনে নতুন সরকারের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তার গাল ভরা বক্তৃতা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

গত ১৭ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ঘটনাটি ঘটে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে সরশুনা থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১২৩, ৩৫১(২) এবং ৬১(২) ধারার পাশাপাশি পকসো আইনের ৪, ৬ এবং ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্কুল যাওয়ার সময় ওই নাবালিকাকে গাড়িতে তুলে নেয় তিন যুবক। গাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং ওই নাবালিকার এক স্কুলের বন্ধু। অভিযোগ, এরপর তাকে মাদক মেশানো চকোলেট (Chocolate) খেতে দেওয়া হয়। সেটি খাওয়ার পর সে অসুস্থ ও অচৈতন্যের মতো হয়ে পড়ে। পরিবারের দাবি, এরপর ওই নাবালিকাকে একটি অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে তার উপর নির্যাতন (gang rape) চালানো হয়।

পুলিশ (Kolkata Police) জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার পাশাপাশি ওই স্কুল পড়ুয়া বন্ধুর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কোন গাড়িতে করে নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কয়েকজন সাক্ষীর বয়ানও রেকর্ড (Witness Statement Record) করেছে তদন্তকারীরা।

আরও পড়ুন : পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ রাজ্যের

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কড়া ভাষায় প্রশ্ন তোলা হয়েছে নতুন সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দলের দাবি, ভোটের আগে বাংলাকে মহিলাদের জন্য নিরাপদ করার বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে মাত্র কয়েক দিনের মধ্যেই সেই দাবির ফাঁক স্পষ্ট হয়ে গিয়েছে। তৃণমূলের কটাক্ষ, নারী সুরক্ষা কি শুধুই নির্বাচনী স্লোগান ছিল? অপরাধীরা শাস্তি পাবে কি না, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। একইসঙ্গে দলের বক্তব্য, মহিলাদের নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়কে কখনওই রাজনৈতিক প্রচার বা ফাঁকা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

spot_img

Related articles

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...