পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

Date:

Share post:

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির (CNG) দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। মঙ্গলবার সকালে সেটাই সত্যি হল। কেজি প্রতি ২ টাকা করে এই গ্যাসের দাম বেড়েছে বলে জানা গিয়েছে। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির (Compressed Natural Gas) দাম বৃদ্ধিতে ফের অটো ভাড়া বাড়তে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকেই দেশের সর্বত্র সিএনজির নতুন দাম কার্যকরী হয়েছে। যদিও কলকাতায় এখনও পর্যন্ত দাম বাড়েনি বলেই জানা গিয়েছে। মহানগরীতে আজ প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা রয়েছে। রাজধানী দিল্লিতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। পরিসংখ্যান বলছে, মাত্র এক সপ্তাহে কেজি প্রতি সিএনজির দাম বেড়েছে প্রায় ১১টাকা। বাংলাসহ পাঁচ রাজ্যে ভোটপর্ব মিটতেই দফায় দফায় বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সিএনজির ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। এই প্রাকৃতিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে অটো- ক্যাবের ভাড়া একলাফে অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...