Wednesday, May 27, 2026

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

Date:

Share post:

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এবার পূর্ণাঙ্গ বাজেট(Full State Budget) পেশ করবে বিজেপি সরকার। এখন আগের সরকারের ঘোষণা করা প্রকল্প বা বরাদ্দ কতটা পরিবর্তন হয় সেদিকেই তাকিয়ে সবাই। ১৮ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট।

ফেব্রুয়ারিতে তৎকালীন তৃণমূল সরকার অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল। যুবসাথীর মতো বেশ প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিধানসভায় গিয়ে অধ্যপক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে বাজেট ও বিএ কমিটি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। নিয়মমাফিক রাজ্যসপালের বাজেট ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। রাজ্যমপালের সঙ্গে স্পিকারকে এই বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

সরকার গঠনের পর এটাই বিজেপির প্রথম বাজেট। ভোটের আগে বিজেপি যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাজেটে পূরণ হয়, সেটাই দেখার।

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...