পশ্চিমবঙ্গে চারটি নতুন ‘স্মার্ট সিটি’ (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম হিসেবে উঠে এসেছে নদিয়ার ঐতিহ্যবাহী শহর নবদ্বীপ। বাকি তিনটি শহর হল আসানসোল, তমলুক এবং শিলিগুড়ি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকারের এই মেগা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সূত্রে খবর, শুধু এই চারটি শহরই নয়, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সেখানেও আরও চারটি নতুন শহর গড়ে তোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হল প্রাচীন ও ক্রমবর্ধমান শহরগুলিকে আধুনিক প্রযুক্তির আলোয় নিয়ে আসা। এই প্রকল্পের আওতায় যে বিষয়গুলির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে, সেগুলি হল পরিকল্পিত আবাসন, উন্নত নিকাশি এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা তৈরি করা। দূষণহীন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করা। শহরের বুক থেকে দূষণ কমাতে পার্ক ও সবুজ বলয় তৈরি। নাগরিকদের জন্য দ্রুত ও উন্নত ডিজিটাল এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, এই স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলির আবাসন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। আরও পড়ুন: বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

ভারত সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে দেশজুড়ে ‘স্মার্ট সিটিস মিশন’ (Smart Cities Mission) চালু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের ১০০টি নির্বাচিত শহরকে আধুনিক পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর পরিষেবা এবং টেকসই (Sustainable) নগর উন্নয়নের মাধ্যমে আদর্শ শহর হিসেবে গড়ে তোলা। বর্তমানে দেশের সফল ও প্রথম সারির স্মার্ট সিটিগুলির মধ্যে রয়েছে ইন্দোর, সুরাট, বারাণসী, পুণে এবং ভুবনেশ্বর।

–

–

–

–

–
–
–
