মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই প্রশাসনিক বৈঠক সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে (Kolaghat) বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম— তিন জেলার প্রশাসনিক আধিকারিকরা। মুলত তিন জেলার সার্বিক উন্নয়নের বিষয় আলোচনা হবে বলেই জানা গিয়েছে।

রাজ্যের পাশাপাশি আজ নজর থাকবে রাজধানীতেও। এদিন দিল্লিতে বৈঠকে বসছেন বিএসএফ (BSF) এবং বিজিবি-র প্রধান। ৩ দিন ধরে চলবে দু’দেশর বাহিনীর এই শীর্ষ সম্মেলন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম ভারত-বাংলাদেশ দুই সীমান্তবাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

–

–

–

–

–

–
