ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (Donald Trump Government) , তাকে বেআইনি বলে জানিয়ে দিল আদালত (Federal Court, Boston)। এই সংক্রান্ত সব ধরনের শর্ত বাতিল করে দেওয়া হয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসে ভিনদেশের কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এইচ-১বি ভিসার আবেদনে কড়াকড়ি চালু করে ট্রাম্প প্রশাসন। জানানো হয়, অ-অভিবাসী এই ভিসা আবেদনের (VISA Application) সময়ে এক লক্ষ ডলার জমা দিতে হবে মার্কিন সংস্থাগুলিকে। এই নির্দেশের বিরুদ্ধে আমেরিকার বস্টনের এক ফেডারেল কোর্টে মামলা দায়ের হয়। শুনানিতে আদালত ট্রাম্পের চাপানো এইচ-১বি ভিসার শর্ত বাতিল করে দিয়েছে। বিচারক লিও সোরোকিন তাঁর রায়ে জানান, মার্কিন অভিবাসন নীতিতে এই ধরনের পরিবর্তন বা শর্ত চাপানোর ক্ষমতা শুধু কংগ্রেসেরই রয়েছে। এইচ-১বি ভিসার আবেদনের উপর কর চাপানোর কোনও ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না। মার্কিন আদালতের এই রায়ে কিছুটা হলেও স্বস্তিতে ভিনদেশ থেকে আমেরিকায় কাজ করতে যাওয়া দক্ষকর্মীরা।

–

–

–

–

–

–
