Tuesday, June 9, 2026

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

Date:

Share post:

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল মার্কিন সেনার (US Army) একটি অ্যাপাচে হেলিকপ্টার। চপার থেকে ২ সেনাকর্মীকে উদ্ধার করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা নাকি ইরানি সেনা (IRGC) গুলি করে কপ্টার নামিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পশ্চিম এশিয়ার জলপথ হরমুজ ঘিরে জটিলতা কিছুতেই কাটছে না। আমেরিকা ও ইরান সংঘর্ষ বিরতির চুক্তি করলেও দুই দেশ একে অন্যের দিকে তা লঙ্ঘনের একাধিক অভিযোগ করেছে। সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সমাজমাধ্যমে দাবি করেন, ইজরায়েল এবং ইরান অবিলম্বে সংঘর্ষবিরতি চাইছে। এর কয়েক ঘণ্টা পরে ইরান ঘোষণা করে তারা ইজরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখছে। মনে করা হচ্ছিল পশ্চিম এশিয়ায় অস্থিরতা আপাতত কমতে পারে। কিন্তু মঙ্গলবার সকালে পুরো ছবিটাই বদলে গেল। হেলিকপ্টার ভেঙে পড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, “পাইলটেরা সুস্থ আছেন। কেউ জখম হননি। আগামিকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করব।” ইরানের তরফে অবশ্য এই নিয়ে কিছু জানানো হয়নি।

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...