Tuesday, June 9, 2026

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

Date:

Share post:

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে বিশ্বকাপের সব ম্যাচ। বিশ্বকাপের আয়োজক তিন দেশের মতোই এবার থাকছে তিনটি ম্যাসকট(Mascots)।

সাধারণত বিশ্বকাপে একটি ম্যাসকটই(Mascots) থাকে,১৯৬৬ সাল ফুটবল বিশ্বকাপে ম্যাসকট চালু হয়েছে। আয়োজক দেশের কোনও প্রাণীকে তুলে ধরা হয় সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে। এবার যুক্তরাষ্ট্রের ঈগল ‘ক্লাচ’, কানাডার মুজ ‘মেপল’ এবং মেক্সিকোর জঙ্গল থেকে উঠে আসা জাগুয়ার ‘জায়ু’।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসকটের নাম ক্লাচ দ্য বাল্ড ঈগল। ক্লাচ একজন মিডফিল্ডার, যার অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ প্রচুর, খেলাধুলাতেও সে নির্ভীক, সহযোদ্ধাদের প্রতি সমান আস্থাশীল,ক্লাচ সব সময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে, সব সময় অ্যাকশনে বিশ্বাস রাখে। । সে আমেরিকার বিভিন্ন প্রান্তে উড়ে বেড়ায় এবং সব জায়গার সংস্কৃতি এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তের উপরে নজর রাখে।

কানাডার প্রতিনিধি মেপল একটি মুজ বা বৃহদাকার হরিণ। ফিফার মতে, মেপল কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চল ঘুরে মানুষের সঙ্গে মিশে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। এই মুজ একইসঙ্গে গোলরক্ষক, তাঁর উদ্দেশ্যে সৃজনশীল, স্থিতিস্থাপক, আপোসহীন ব্যক্তিত্বদের প্রচারে বিশ্বাসী।এমনকি গোল বাঁচানোর ক্ষেত্রে সে কিংবদন্তিদের সমান। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সহজাত ক্ষমতা রয়েছে।

অন্যদিকে, মেক্সিকোর প্রতিনিধি জায়ুর জন্ম দেশের দক্ষিণাঞ্চলের জঙ্গলে। নাচ, খাবার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে মেক্সিকোর পরিচয় বহন করছে এই জাগুয়ার। মেক্সিকোর ঐতিহ্যের প্রতীক, একইসঙ্গে দেশের খাদ্য ও সংস্কৃতির বাহক।

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...