Tuesday, June 9, 2026

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

Date:

Share post:

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার আদালতে পেশ করা হয়। তবে আদালতে নিয়ে যাওয়ার আগে বিধাননগর উত্তর থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশি ঘেরা টোপের মধ্যেই একদল বিক্ষোভকারী সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ও গোবর ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।

এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে রাইগাছির (Raigachhi) বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলরকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত (Councillor Sabyasachi Dutta)। তাঁর দাবি, অভিযোগকারী ব্যক্তি অতীতে একাধিক প্রতারণা সংক্রান্ত মামলায় জড়িয়েছিলেন এবং সেই কারণে গ্রেফতারও হয়েছিলেন। সব্যসাচীর আরও দাবি, ওই ব্যক্তির পরিবারের সদস্যরাই একসময় বিভিন্ন আইনি সমস্যার সমাধানের জন্য তাঁর সহযোগিতা চেয়েছিলেন।

এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিস্তর আলোচনা। সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধেও তদন্ত ও আইনি পদক্ষেপের নজির সামনে এসেছে। সোমবার জাহাঙ্গির খানের গ্রেফতারির পর রাতেই সব্যসাচী দত্তের গ্রেফতারি রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...