ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর ঘোষণায় ঘাটালের (Ghatal) সাংসদ (TMC MP) যেমন খুশি, তেমনি খুশি এলাকার মানুষও।

মঙ্গলবার সকালের প্রশাসনিক বৈঠকে সাংসদ দেব (MP Dev) অধিকারী, জুন মালিয়া (June Malia), শিউলি সাহা সহ মেদিনীপুরের বিজেপি বিধায়ক ও সাংসদরা উপস্থিত ছিলেন।

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) ছিল ২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূলের অন্যতম ইস্যু। ফলে এদিনের প্রশাসনিক বৈঠকে সেই বিষয়টিও ওঠে। বৈঠক শেষে দেব (MP Dev) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছিলেন। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প চলবে। এটা নিশ্চিতভাবে আশার কথা।

আরও পড়ুন : এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

পরে মুখ্যমন্ত্রী জানান, বিরোধী বিধায়ক ও সাংসদরা এসেছিলেন। ওরা উন্নয়নের প্রশ্নে এককাট্টা। ভাল লেগেছে। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা আমাদেরও দাবি ছিল। ওদেরও ছিল। আমি জানিয়ে রাখি, ঘাটাল মাস্টার প্ল্যান হবে। উন্নয়নের প্রশ্নে কোনও রাজনীতি হবে না। ভোটে সময় রাজনীতি হবে। বাকি সময় উন্নয়নের কাজ হবে। মুখ্যমন্ত্রী হিসাবে আমি এই কাজের সমন্বয় তৈরি করে দ্রুত করার শেষ করব।

–

–

–
–
–
