Tuesday, June 9, 2026

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

Date:

Share post:

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। পরবর্তীতে আদালত নির্দেশ না দিলে গ্রেফতার করা যাবে না খান স্যার ওরফে ফয়জল খানকে। এছাড়াও কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খান স্যারের দায়ের করা আগাম জামিনের আবেদনের শুনানির সময় আদালত এই নির্দেশ দেয়।

গত ২ জুন পটনার মুসাল্লাপুর এলাকায় খান স্যারের কোচিং ইনস্টিটিউট ‘খান গ্লোবাল স্টাডিজ-এর বাইরে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গত শুক্রবার খান স্যারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, ভিড়ের উপরে খান স্যারের নির্দেশেই তাঁর দুই নিরাপত্তারক্ষী গুলি চালায়। পুলিশের দাবি, ধৃত দুই নিরাপত্তা রক্ষী জেরায় স্বীকার করেছে যে- খান স্যারের নির্দেশেই তাঁরা গুলি চালিয়েছিল। এরপরই খান স্যার, তাঁর দুই রক্ষী এবং বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর ধারায় খুনের চেষ্টা ও বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু করা হয়। খান স্যরের আইনজীবী অভিযোগ করেছিলেন যে, তাঁর মক্কেলের ‘মানহানি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে’ এই FIR দায়ের করা হয়েছে। আরও পড়ুন: আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

অবশ্য এই ঘটনার পরই খান স্যার দাবি করেছিলেন, একদল দুষ্কৃতী তাঁর কোচিং সেন্টারে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং ইনস্টিটিউটের বাইরে ‘আট থেকে দশ রাউন্ড’ গুলি চালায়। তাঁর অভিযোগ ছিল, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জেরে অন্য একটি কোচিং সেন্টারের মদতেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরেই পুলিশ এর আগে রোশন আনন্দ নামে এক প্রতিদ্বন্দ্বী জ্ঞানবিন্দু কোচিং সেন্টারের মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছিল। মঙ্গলবার আদালত ওই প্রতিদ্বন্দ্বী মালিকের জামিনের আবেদনের রায়ও স্থগিত রেখেছে।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...