Tuesday, June 9, 2026

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত হয়নি। তার আগেই পঞ্চম প্রশাসনিক বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ষষ্ঠ প্রশাসনিক বৈঠক মালদহে (Maldah) হবে বলেও জানিয়ে দিলেন কোলাঘাট থেকে। প্রশ্ন উঠেছে, তবে কি অর্থ, শিল্প, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) নিজেই থাকছেন। আর সেভাবেই রাজ্যের একেক প্রান্তে ঘুরে প্রশাসনিক বৈঠক (administrative meeting) করছেন তিনি।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat) প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে হয় মঙ্গলবারের বৈঠক। মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন এই তিন জেলার সব বিধায়ক। তার মধ্যে ৩৩ জন বিধায়ক যেমন বিজেপির। তেমনই ২ জন বিধায়ক বিরোধী দলের, তাঁরাও উপস্থিত ছিলেন।

সেই সঙ্গে উপস্থিত ছিলেন এই তিন জেলার পাঁচ সাংসদের মধ্যে ৪ সাংসদই। এই চার সাংসদই ছিলেন বিরোধী তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানান, সকাল ১১.৪০ থেকে বিকাল ৩টে পর্যন্ত বৈঠক (administrative meeting) হয়। এতে সাকুল্যে ৫ লক্ষ টাকাও খরচ পার হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে উন্নয়নের পক্ষে। যাঁরা উন্নয়নের বাইরে থাকবেন তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাবেন।

আরও পড়ুন : ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

কোলাঘাটে পঞ্চম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে শিলিগুড়ি থেকে শুরু করে দুর্গাপুর, কল্যাণী, নবান্নে এই বৈঠক হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১২ জুন মালদহে (Maldah)। সেখানে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে আলোচনা হবে।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...