রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি সংলগ্ন পার্টি অফিসে তল্লাশির পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসেও তল্লাশি অভিযান চলে। ইচ্ছাকৃতভাবে হেনস্থার অভিযোগ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা অভিষেকের।
আরও পড়ুন: একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

বুধবার তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)বলেন, এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। বলেন “এই মামলাটির অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি তল্লাশি চালিয়েছে। প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। তাই আদালতের হস্তক্ষেপ এবং দ্রুত শুনানি দরকার।” যেহেতু অভিষেকের (Abhishek Banerjee) লিখিত কোনও রক্ষাকবচ নেই সে কারণেই এজলাসের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার শুনানি হবে বলে জানা গিয়েছে।

সিআইডি-র হাজিরা এড়াতে আদালতের রক্ষাকবচ পাওয়ার অভিষেকের চেষ্টা এখনও সফল হয়নি। এই মুহূর্তে তাঁর কোনও লিখিত আইনি ঢাল নেই। বৃহস্পতিবার আদালত অভিষেককে কোনও স্বস্তি দেয় কি না সেটাই এখন দেখার।

–

–

–

–

–
–
–
