বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও। চোট আঘাতের জল্পনাকে অতীত করে মাঠে নামলেন নীল সাদার রাজপুত্র। পরিবর্ত হিসাবে মাঠে নামলেন গোল করলেন, বিশ্বকাপ শুরুর আগেই ছন্দে মেসি।

বিশ্বকাপের আগে এই নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল আর্জেন্টিনা। এর ফলে আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামবে নীল সাদা ব্রিগেড। ২০২২-এর ফাইনালের পর এই প্রথমবার ইউরোপীয় দেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। শুরুতে এগিয়ে যেতে পারত আইসল্যান্ডই। কিন্তু গোল করতে পারেননি আইসল্যান্ড।

প্রথমার্ধে ভ্যালেন্টিন বারকো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ পরিবর্তন করেন স্কালোনি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজদের মাঠে নামিয়ে দিয়ে আক্রমণের ধার বাড়ান স্কালোনি। ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। মার্তিনেজককে বক্সে ফেলে দেন আইসল্যান্ডের লাফসন। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি।

গোল করেই থামেননি মেসি। ৮৫ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্তিনা। তৃতীয় গোলের কারিগরও মেসি।। রদ্রিগো দে পলকে পাস বাড়ান তিনি। বক্সে মাইনাস রাখেন দে পল। সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন থিয়াগো আলমাদা।

–

–

–

–
–
