Wednesday, June 10, 2026

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে এলেও, সময় যত গড়াচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আসছে। বুধবার সকাল নটা পঞ্চাশ মিনিট নাগাদ আচমকা সরকারি এই অফিস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Incident) ঘটে। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে দশটি ইঞ্জিন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। ঠিক যখন একাধিক নথি ফাইল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তখনই ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার (BJP MLA Debangshu Panda) অভিযোগ, পূর্ত দফতরের দুর্নীতির প্রমাণ নিশ্চিহ্ন করতেই নাকি ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে!

এদিন প্রথমে জেলা পরিষদ ভবনের চারতলায় প্রথমে কৃষি দফতরের কর্মাধ্যক্ষের অফিসে আগুন লাগে। তারপর সেই আগুন পঞ্চম ও ষষ্ঠতলেও ছড়িয়ে পড়ে। সেই সময় বিল্ডিংয়ে রঙের কাজ হচ্ছিল। কোনও মতে ২ মিস্ত্রিকে নামানো হয়। ছাদে আটকে পড়েন দুজন সরকারি আধিকারিক। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দুপুর ১টা নাগাদ ওই একই ভবনে ফের ভয়ংকর আগুন লাগে। এবার অষ্টম ও নবম তলে যেখানে ইভিএমের গোডাউন আছে সেখান থেকে গলগল করে লেলিহান শিখা বেরতে দেখা যায়। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটি জাহাঙ্গির খানের (Jahangir Khan) দফতর ছিল। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। দেবাংশু অভিযোগ, কাটমানি আদায় ও আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগ নিয়ে যখন ফলতা থানার (Falta Police Station) দ্বারস্থ হয়েছে একাধিক ঠিকাদার সংস্থা, ঠিক তখন এই অগ্নিকাণ্ড এবং নথি পুড়ে যাওয়ার বিষয়টিকে দুর্ঘটনা ভাবতে নারাজ বিধায়ক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

 

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...