Wednesday, June 10, 2026

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

Date:

Share post:

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ। জনতার কণ্ঠরোধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলছে নির্বিচারে গণহত্যা। গত ৫ জুন থেকে পাক সেনার দমন-পীড়নে কমপক্ষে ১৯ শিশু এবং ৭ অন্তঃসত্ত্বা মহিলা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে শতাধিক মানুষ নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। রাওয়ালাকোট এই অস্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বিক্ষোভে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে সমবেত হচ্ছেন। আরও পড়ুন: একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

এই সহিংসতা ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)-র আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত ছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, সংঘর্ষের পর কর্তৃপক্ষ ওই অঞ্চলের কিছু অংশে কার্ফু জারি করে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।

Related articles

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...