Wednesday, June 10, 2026

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

Date:

Share post:

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি চাকায় পিষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে বিবৃতি দিয়েছে কানাডা পুলিশ। আরও পড়ুন: বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

ইতিমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে। বিবৃতি দিয়ে তরুণ বালির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কানাডা পুলিশ। এক উচ্চপদস্থ আধিকারিক শোকবার্তায় জানিয়েছেন,”গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে হার্স্টে কর্তব্যরত অবস্থায় ওপিপি প্রভিন্সিয়াল কনস্টেবল তরুণ বালি নিহত হয়েছেন। মানুষের সেবায় তাঁর সাহস ও নিষ্ঠা কখনওই ভোলা সম্ভব নয়। অপূরণীয় ক্ষতির জন্য আমি তাঁর স্বজন, সহকর্মী এবং পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...