Wednesday, June 10, 2026

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

Date:

Share post:

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, রাহুলের সঙ্গে দেখা করতে ১০ জনপথে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয় দুই শীর্ষ নেতার মধ্যে। আর এদিকে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)।

বিধানসভা থেকে লোকসভা ফাটল চওড়া হচ্ছে তৃণমূলে (TMC)। এই পরিস্থিতিতে দিল্লিতে INDIA-র বৈঠকে যোগ দিতে দিল্লি রয়েছেন মমতা-অভিষেক (Abhishek Banerjee)। সোমবারই বিরোধী জোটের বৈঠকে মমতার সঙ্গে সনিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। পরের দিন বিকেলেই ১০ জনপথে সোনিয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো। ওইদিন এরই সময় সই জাল-কাণ্ডের তদন্তে মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালায় সিআইডি। সূত্রের খবর, তৃণমূলকে কংগ্রেসের (Congress) সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কংগ্রেসে থাকাকালীন রাজীব গান্ধীর অত্যন্ত প্রিয়পাত্রী ছিলেন তৎকালী যুব কংগ্রেস নেত্রী মমতা। ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করলেও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি মমতা। সূত্রের খবর, কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই খবর নিয়ে যখন রাজধানীর রাজনীতিতে জোর চর্চা, তখনই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যান অভিষেক।
আরও খবর: তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

এদিন ১০ জনপথে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় দেড় ঘণ্টা দুজনের মধ্যে বৈঠক হয়। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বিরোধীজোটকে ঐক্যবদ্ধ করে ইন্ডিয়া-কে কীভাবে আরও মজবুত করা যায়- সে বিষয়ে আলোচনা হয়। পরপর দুদিন দু-দলের শীর্ষ নেতৃত্বের দীর্ঘ আলোচনায় নানা অঙ্ক কষছে রাজনৈতিক মহল।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...