গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন বিকেলে কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় আকাশ কালো করে, চারদিক অন্ধকার করে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবারই দক্ষিণবঙ্গের ৭টি জেলায় (পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি) ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃহস্পতিবার দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

–

–

–

–

–

–

–
–
