Thursday, June 11, 2026

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

Date:

Share post:

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)।আহ্বায়ক অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) তরফে বিকেল ৪টে নাগাদ সাভিত্রিবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (SPPU) সমর্থকদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবারেও আন্দোলন হবে ৬ জুনের মতোই সম্পূর্ণ শান্তিপূর্ণ।

NEET, সিবিএসই থেকে শুরু করে যেভাবে একের পর এক কেন্দ্রীয় সরকারের পরিচালিত পরীক্ষাগুলিতে অনিয়মের জেরে ছাত্রছাত্রীদের জীবন ও ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর (Education Minister) পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে সিজেপি (CJP)। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনের কথা আগেই জানিয়েছিলেন অভিজিৎ। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই হুঁশিয়ারিতে কোনওরকম পদক্ষেপ না নেওয়ায় আজ সিজেপির দ্বিতীয় কর্মসূচি। এরপরেও ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আগামী ২০ তারিখ দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছেন ককরোচ নেতা অভিজিৎ।

 

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...