Sunday, June 14, 2026

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

Date:

Share post:

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল সিআইডি(CID)। রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ভবানী ভবন থেকে বের হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে অভিষেক সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চলে যান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী ১৪ জুন (রবিবার) ডায়মন্ড হারবারের সাংসদকে ফের তলব করা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেজোলিউশন বুক সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয়েছে অভিষেককে। গত ৬ মে-র বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কীভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়। সিআইডির এডিজি সুপ্রতিম সরকার-সহ (Supratim Sarkar) ১০ জন আধিকারিক উপস্থিত ছিলেন। প্রাথমিক খবর অনুযায়ী, তৃণমূল সাংসদের উত্তরে নাকি সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। সেই কারণেই ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার বেলা বারোটার মধ্যে ভবানী ভবন পৌঁছাতে হবে অভিষেককে।

 

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...