Saturday, June 13, 2026

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

Date:

Share post:

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তালিকায় কামারহাটি বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) বাড়িও রয়েছে বলে জানা গিয়েছে।তাঁর ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে বলে সূত্রের খবর। দক্ষিণেশ্বরের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

বিধানসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ঝড়ের মাঝেও কামারহাটি আসন নিজের দখলে রাখতে পেরেছেন মদন। দিকে দিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন, কিংবা দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে দেখা যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন মদন। এর আগে তাঁর বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছিলেন। এবার ইডি অভিযান। যদিও বিধায়ক কোন বাড়িতে আছেন তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি বেহালার দিকেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা অভিযান চালাচ্ছেন বলে খবর মিলেছে। অয়ন শীল ঘনিষ্ঠ বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ED।

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...