Saturday, June 13, 2026

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে কালীঘাটে সাংসদের বাড়িতে পুলিশি হানা। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিতের অবৈধ আর্থিক লেনদেনের সূত্র ধরে এই তল্লাশি বলে শোনা যাচ্ছে।

মধ্যরাতেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ (Shalbani Police) । সকাল থেকে সার্চ অভিযান শুরু হয়। সূত্রের খবর গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। পৌনে ৬টা নাগাদ পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুলিশের তরফে বলা হয়েছে শুক্রবার রাতে সুমিতের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই অভিষেকের কালীঘাটের বাড়িতে অভিযান চালানো হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যায় পুলিশ। অভিযুক্ত সুমিতের খোঁজ মেলেনি। সিজার লিস্টেও তেমনই উল্লেখ রয়েছে। পুলিশ বেরিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ অভিষেক জানান , ‘তালা ভেঙে ওনারা ঢুকেছেন, গোটা বাড়ি তল্লাশি হয়েছে। কিন্তু কেন তল্লাশি হয়েছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন।’ এখনও সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...