আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর বিভিন্ন রাস্তায়। কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police) সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। এই রাস্তা দিয়ে কোনও ধরণের গাড়ি চলাচল করতে পারবে না। পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের (Lok Bhawan) দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

–

–

–

–

–

–

–
