জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

Date:

Share post:

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়েছিল। সেই ঘটনায় এবার উষ্মা প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। ঘটনার পর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবি। সেই মামলার শুনানিতে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলল হাই কোর্ট।

এলাকায় ‘পুষ্পা’ নামে পরিচিত এই বিতর্কিত তৃণমূল নেতা। তাঁকে সম্প্রতি বাংলা-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। এরপর তাঁকে ফলতার সহরারহাট এলাকায় বারমুডা ও গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি বেঁধে ঘোরায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে রাস্তায় কান ধরে হাতজোড় করে হাঁটতে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, গত ৭ দিনের মধ্যে জাহাঙ্গিরের বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর (FIR) দায়ের হয়েছে কিনা, সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট পুলিশকে জমা দিতে হবে। আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

গোটা রাজ্যের মধ্যে একমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হয়েছিল, যেখানে ঘাসফুল শিবিরের বাজি ছিলেন এই জাহাঙ্গির খান। নির্বাচনের আগে নিজেকে সিনেমার চরিত্রের আদলে ‘পুষ্পা’ বলে দাবি করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন, উত্তরপ্রদেশের কড়া ‘সিংহম’ পুলিশ আধিকারিকের সামনেও তিনি মাথা নোয়াবেন না। কিন্তু পুনর্নির্বাচনের হাওয়া গরম হতেই ভোল বদলে যায়। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে আচমকাই ময়দান ছেড়ে পিছু হটার ঘোষণা করেন। এরপরই আইনি রক্ষাকবচ উঠে যেতেই গ্রেফতারির ভয়ে গা-ঢাকা দেন অভিষেক ‘ঘনিষ্ঠ’ এই নেতা। অবশেষে সীমান্ত থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।

spot_img

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...