শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

Date:

Share post:

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে এই দিনটি পালন করত। রাজ্যে পালা বদলের পর ২১ জুলাইকে সামনে রেখেই ময়দানে নামতে চলেছে কংগ্রেসও(West Bengal Pradesh Congress)।

কংগ্রেসের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল ২১ জুলাইয়ে এবার শহিদ মিনারে তারা সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি করবেন। শুক্রবার বিধান ভবনে পোস্টার সামনে আনলেন কংগ্রেস(Congress) নেতৃত্ব। ২১ জুলাই ‘শহীদ মিনার চলো’ (Shahid Minar Cholo) কর্মসূচির ঘোষণার পাশাপাশি ‘মনীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি জানালেন কংগ্রেস নেতৃবৃন্দ।

২১ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রস(West Bengal Pradesh Congress) সভাপতি শুভঙ্কর সরকার(Subhankar Sarkar )বলেন, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; একই সঙ্গে এটি সংবিধান রক্ষা, ছাত্র-যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেসের ধারাবাহিক সংগ্রামেরও অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

 

২১ জুলাই ১৯৯৩-এ যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলিচালনার প্রসঙ্গ উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার  বলেন, সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মনীশ গুপ্ত প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই দিনের ঘটনাপ্রবাহ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গুলিচালনার পেছনের প্রকৃত সত্য জানার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে। তাই সম্পূর্ণ স্বচ্ছতার স্বার্থে এবং সত্য উদঘাটনের উদ্দেশ্যে ‘মনীশ গুপ্ত ফাইল’ অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে।

উল্লেখ্যে, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন)  কে. সি. বেণুগোপাল আগামী ২৯ ও ৩০ জুন কলকাতা সফরে আসছেন।-

spot_img

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...