Sunday, April 5, 2026

বাংলাদেশে গ্রেফতার দ্বিতীয় সন্ন্যাসী, ‘আক্রান্ত’ ভারতীয় বাসযাত্রীরা

Date:

Share post:

বাংলাদেশের ফের গ্রেফতার এক সন্ন্যাসী। গ্রেফতারি নিয়ে ফের সরব ইসকন (ISKCON)। শনিবার তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বাংলাদেশে ভারত বিদ্বেষ আরেক ধাপ এগিয়ে আক্রমণ চালানো হল ভারতীয় বাসযাত্রীদের উপর। ত্রিপুরার (Tripura) পরিবহন মন্ত্রী এই ঘটনাকে ইচ্ছাকৃত হামলা বলেও দাবি করেছেন।

গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Das) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্যাম দাস (Shyam Das)। সেই সময়ই তাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। গ্রেফতারি নিয়ে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস দাবি করেন, কীভাবে নিরীহ চেহারার সন্ন্যাসী একজন সন্ত্রাসবাদী হতে পারেন। বাংলাদেশে এভাবে অল্প বয়সী সন্ন্যাসীদের গ্রেফতারি জঘন্য ও উদ্বেগজনক বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আগরতলা (Agartala) থেকে কলকাতার দিকে আসা একটি বাসে থাকা ভারতীয় যাত্রীরা আক্রান্ত হন বলে দাবি ত্রিপুরার পরিবহন মন্ত্রীর। তাঁর দাবি বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবেড়িয়ায় বাসটি পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক সেটিকে ধাক্কা মারে। সেই ধাক্কা ঘিরে স্থানীয় বাংলাদেশের নাগরিকরা বাসটিকে ঘিরে ধরে হুমকি দিতে শুরু করে। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি দেওয়া হয়। ত্রিপুরার মন্ত্রীর দাবি ইচ্ছাকৃতভাবে ভারতীয় যাত্রীদের হেনস্থার শিকার হতে হয় বাংলাদেশে।

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...