Friday, June 12, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ধুঁকছে ভারত, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-যশস্বীরা

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফি তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। প্রথম ইনিংসে অস্ত্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। তবে এদিন রোহিত শর্মাদের ত্রাতা হয়ে উঠল বৃষ্টি। দ্বিতীয় সেশন থেকে দফায় দফায় বৃষ্টি আসে ব্রিসবেনে। ফলে অধিকাংশ সময়েই বন্ধ থাকে খেলা। শেষমেশ বৃষ্টি থামলেও খারাপ আলোর জন্য ম্যাচ শুরু করার যায়নি । অবশেষে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। দিনের শেষে ৩৯৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

গাব্বায় প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন অজি ক্রিকেটাররা। প্রথম ইনিংসে তুলল ৪৪৫ রান। স্টিভ স্মিথ, ট্রাভিস হেডেদের পর বড় রান করলেন অ্যালেক্স কেরি। ৭০ রান করেন তিনি। ভারতের হয়ে ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৪ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১ রানে আউট হন শুভমন গিল । ৩ উইকেট নেন বিরাট কোহলি। ৯ রান করেন ঋষভ পন্থ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ রানে অপরাজিত রাহুল। রানের খাতা হলেননি রোহিত। অজিদের হয়ে ২ উইকেট মিচেল স্টার্ক। ১ টি করে উইকেট নেন জস হ্যাজলউড এবং প্যাট কামিন্স।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...